গাজীপুরে ‘আইএসআই সদস্য’ আটক
গাজীপুর প্রতিনিধি | আপডেট: ২৩:০৪, মে ২৪, ২০১৫
০ Like ১
গাজীপুরের শ্রীপুর থেকে আজ রোববার সন্ধ্যায় খালিদ মেহমুদ নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে পুলিশ। পুলিশ বলেছে, মেহমুদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর গোয়েন্দা পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুরের ইউনিলাইন নামের একটি পোশাক কারখানা থেকে মেহমুদকে আটক করে। তিনি ২০১৪ সালে পরিচয় গোপন করে এ দেশে এসেছিলেন। পরে তিনি ওই কারখানায় চাকরি নেন। সম্প্রতি তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি এ দেশেই অবস্থান করছিলেন।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, আটককৃত ব্যক্তি পাকিস্তানের আইএসআইয়ের সদস্য প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েই তাঁকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।